দুঃখিত লিও! আর্জেন্টিনার 'অ্যান্টি-ফুটবল' স্টাইলের হাতে বিশ্বকাপের ট্রফিটা বড্ড বেমানান।
২০ জুলাই, ২০২৬

দুঃখিত লিও! আর্জেন্টিনার 'অ্যান্টি-ফুটবল' স্টাইলের হাতে বিশ্বকাপের ট্রফিটা বড্ড বেমানান।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল ছিল দুই বিপরীত ফুটবল দর্শনের মহারণ। এক পাশে লুইস দে লা ফুয়েন্তের পাসের জাদুতে বিশ্বাসী স্পেন, অন্য পাশে আগের বারের  চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যাদের শক্তি ছিল লড়াই, আগ্রাসন আর প্রতিপক্ষের ছন্দ ভেঙে দেওয়ার কৌশলে। নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার দুই বিপরীত দর্শনের এই দ্বৈরথে ১২০ মিনিট ধরে চলেছে একপেশে যুদ্ধ। শেষ পর্যন্ত জয় হয়েছে লা রোহার, আর যেন জয় হয়েছে ফুটবলের সৌন্দর্যেরও। ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছে স্পেন। আর নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ মঞ্চে নিঃশব্দ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে।

খবরের বিস্তারিত অংশ জানতে এখানে ক্লিক করুন
শেষ আটের মহাযুদ্ধ: আর্জেন্টিনার টানা রোমাঞ্চ বনাম ফ্রান্স-ইংল্যান্ডের দাপট, শীর্ষে কারা?
৯ জুল, ২০২৬

শেষ আটের মহাযুদ্ধ: আর্জেন্টিনার টানা রোমাঞ্চ বনাম ফ্রান্স-ইংল্যান্ডের দাপট, শীর্ষে কারা?

আমরা এখন বিশ্বকাপের প্রায় অন্তিম লগ্নে! শেষ আটের লড়াইয়ে  ২০২৬ বিশ্বকাপের উত্তেজনা এখন ফুটন্ত কড়াইয়ের মতো টগবগ করছে। কোয়ার্টার ফাইনালে ওঠা প্রতিটি দলের জন্যই এখন বিশ্বকাপের বাজিটা আকাশচুম্বী। আর টুর্নামেন্টের প্রতিটা দিন যেভাবে একের পর এক জাদুকরী মুহূর্ত উপহার দিয়ে চলেছে, তাতে পরের পর্বের রোমাঞ্চ যে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, তা বলাই বাহুল্য!

খবরের বিস্তারিত অংশ জানতে ক্লিক করুন
একটা বড় প্রশ্ন
৫ জুল, ২০২৬

একটা বড় প্রশ্ন

হিউস্টন থেকে মায়ামির হার্ড রক স্টেডিয়াম। রাউন্ড অফ ৩২ এর রাতেগুলোর ঘোর যেনো কাটেই না। স্কোরলাইনগুলো ছিল কেবল গল্পের শিরোনাম, আসল গল্প লেখা হয়েছে মাঠে।  হিউস্টনের গরম সন্ধ্যা থেকে মায়ামির সমুদ্রতীরের আলো, এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে ছুটে বেড়িয়েছে বিশ্বকাপের গল্প। কোথাও উল্লাস, কোথাও নীরবতা। কোথাও স্বপ্ন বেঁচে আছে, কোথাও চার বছরের অপেক্ষা শেষ হয়েছে রেফারির শেষ বাঁশির সঙ্গে।

খবরের বিস্তারিত অংশ জানতে ক্লিক করুন